মো: ইয়ামিন
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৬
৪৩৫
মোঃ ইয়ামিন : ভোলার বাংলাবাজারের মসজিদ মার্কেটে রাহাতুল ফ্যাশন নামের একটি দোকানের মালামাল ও নগদ টাকা লুট করে দোকান ঘর জবর-দখল করে নেয়ার প্রতিবাদে সন্ত্রাসীদের বিরুদ্ধে বৃহস্পতিবার এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে আদালতে দায়ের করা মামলার অভিযোগও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মোঃ ইলিয়াস মিয়া জানান, সে ১৮ বছর পূর্বে তৎকালিন মসজিদ মার্কেটের কমিটি থেকে ওই মার্কেটের ২২ নাম্বার দোকানটি ৯৯ বছরের জন্য ভাড়া নেয় ব্যবসা করার জন্য। সে গত ১৮ বছর যাবৎ ওই দোকানটিতে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করে থাকলেও কিছুদিন পূর্বে তার ব্যবসা ও দোকানের উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় একটি দখলবাজ ও সন্ত্রাসী চক্রের লোকদের।
বিগত দিনে এ চক্রের লোকেরা ইলিয়াস মিয়াকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। গত ২৫ মার্চ ২০২৫ইং তারিখ বিকেল ২টার দিকে ইলিয়াস দোকান বন্ধ করে বাসায় গেলে ৪টার দিকে ওই এলাকার বজলুর রহমানের ছেলে মোঃ মিজানের নেতৃত্বে মোঃ মাঞ্জুর বিশ্বাস, সবুজ, জুয়েল, মঞ্জুর বিশ্বাস, আলম মেম্বার, ইব্রাহীম দেওয়ান, ছোটন টনি, জসিম টনি, নুরে আলম ও আল-আমিন সহ একটি সন্ত্রাসী দল ইলিয়াসের রাহাতুল ফ্যাশন দোকানটির ৬টি তালা গ্রান্ডিং মেশিন দিয়ে কেটে অনাধিকার ভাবে দোকানে প্রবেশ করে। এ খবর পেয়ে দোকান মালিক ইলিয়াস মিয়া বাসা থেকে ছুটে এসে এর কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার সাথের লোকজনকে মারধর করে গুরুতর আহত করে।
এসময় সন্ত্রাসীরা ওই দোকানে থাকা দামীয়ও মালামাল, নগদ ২লাখ বিশ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্থানীয়রা দোকান মালিক ইলিয়াসকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভির্তি করে। পরে আহত ভূক্তভোগীর পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করলে ঘটনার দিন রাতে পুলিশ এসে সে দোকানে নতুন করে তালা লাগিয়ে দোকানটি বন্ধ করে দেয় এবং অভিযুক্তদের সাবধান করে যায়, থানায় বসে শালিশি ফয়সালা না হওয়া পর্যন্ত এ দোকান না খোলার জন্য। কিন্তু পুলিশ চলে যাবার পর পরই সন্ত্রাসীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দোকানের নাম পরিবর্তন করে সাটারে নতুন নাম লিখিয়ে দোকানটি যবর দখলে নিয়ে যায়।
এমতাবস্থায় ভূক্তভোগী ইলিয়াস বাদী হয়ে ২৭/০৩/২৫ইং তারিখে আদালতে একটি মামলা দায়ের করেন। এমতাবস্থায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে দোষীদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল ও টাকা ফেরত এবং দখলকৃত দোকান পুনরুদ্ধারের দাবি জানান ভূক্তভোগী ইলিয়াস ও তার পরিবার।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত