অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৫ বিকাল ০৩:৪৪

remove_red_eye

৪৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের ভোলা হাসপাতল রোডে অবস্থিত জিজিইউএস ল্যান্ডিং স্টেশন ও রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র সভাপতি চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক,নিজাম-হাসিনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলার সিভিল সার্জন মোহাম্মদ মনিরুল ইসলাম, জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন,পরিচালক এডভোকেট বিথী ইসলাম, সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু,ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ।
চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু’র সঞ্চালনায় একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ভোলা নিউজ এর সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম,জিটিভির জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন,ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র সহ-সভাপতি ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম,অর্থ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি  আরিফ হোসেন লিটন, ডিবিসির জেলা প্রতিনিধি এইচএম জাকির,অচিন্ত্য মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি  জসীম রানা,দেশ টিভির জেলা প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্য  ছোটন সাহা,গেøাবাল টিভির জেলা প্রতিনিধি মো.অনিক আহমেদ,এসএ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন,এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান,নাগরিক টিভির জেলা প্রতিনিধি মলয় দে,নেক্সাস টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশু,বাংলা টিভির জেলা প্রতিনিধি মো. মামুন,চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মো. মনসুর আলম ও বিজয় টিভির জেলা প্রতিনিধি কমল বৈদ্য,এটিএন নিউজ এর মনজুরল ইসলাম   সহ বিভিন্ন টেলিভিশনের ভিডিও জার্নালিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাসিবুর রহমান। এর আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা বলেন, টেলিভিশন সাংবাদিকতা এখন অনেক চ্যালেঞ্জে হয়ে গেছে। অনেক ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়।
গনমাধ্যম সমাজের দর্পণ। আমরা টেলিভিশনের  মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি দেখতে পাই। আর এ কাজটি করতে যারা অসামান্য অবদান রাখেন তারাই টিভি সাংবাদিক। জীবনের ঝুঁকি নিয়ে তারা যে ভাবে কাজ করেন তা দেশ ও জাতি গঠনে নিঃসন্দেহে গুরত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। ভবিষ্যৎ বাংলাদেশ বির্নিমানে টেলিভিশন সাংবাদিকদের আরো নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...