অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ২১ হাফেজকে দেওয়া হল সম্মাননা পাগড়ী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৫ বিকাল ০৩:০৪

remove_red_eye

৮৫৩

এইচ আর সুমন : প্রতি বছরের মত এবারও ভোলায় খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার ২১ জন শিক্ষার্থী আল কোরআনের হাফেজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ই রমজান ২৭ই মার্চ ) খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদে এশার নামাজ শেষে নবাগত আল কোরআনের হাফেজদেরকে পাগড়ী প্রদান, সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী  বিতরণ করা হয়। হিফজ সমাপনী ও বিদায়ী ২১ জন শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও দোয়া মোনাজাতের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ মজির উদ্দিন। অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত করেন খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ আসওয়াদ ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী হাফেজ মোঃ ইমাদ উদদীন মুহাম্মদ। অনুষ্ঠানে এ বছর হিফজ সম্পন্ন করা নবাগত  ২১জন হাফেজদের কে পাগড়ী পরিয়ে দেন খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ মজির উদ্দিন,আলহাজ হাফেজ মাওলানা মিজানুর রহমান দাঃ বাঃ, হাফেজ মাওলানা মোঃ জামাল উদ্দিন দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ মাকসুদুর রহমান দাঃবাঃ। খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের সভাপতি মিয়া মোঃ ইউনুস,সহ-সভাপতি মাওলানা আহমুদুল্লাহ, সাধারণ সম্পাদক খোকন গোলদার, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধক্ষ্য সিরাজুল ইসলাম, সদস্য ভোলা পৌরসভা নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবদুর রব আকন, জিয়া উদ্দিন সোহাগ, আনোয়ার শেখ, ইকবাল, জামাল গোলদার,  সোলাইমান, ডাঃ, হারুন মুছা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ। এ বছর নবাগত পাগড়ী প্রাপ্ত ২১জন শিক্ষার্থীরা হলেন,ভোলা সদর উপজেলার ৩ নং পশ্চিম ইলিশা সদূর চর এর মোঃ খোকনের ছেলে হাফেজ মোঃ আরিফুল ইসলাম,রাজাপুর ইউনিয়ন রামদাসপুরের মোঃ মুকুল চকিদারের ছেলে হাফেজ মোঃ রবিউল ইসলাম, লালমোহন উপজেলার মোঃ শফিকুল ইসলামের ছেলে হাফেজ মোঃ আব্দুল্লাহ আল সায়েম, ভোলা শহরের পৌর ৬ নং ওয়ার্ড সার্কুলার রোডের মোঃ আরিফ হোসেনর ছেলে হাফেজ মোঃ আছওয়াদ, ভোলা আলিনগর ইউনিয়নের মোঃ জাকির হোসেনের ছেলে হাফেজ মোঃ ওমায়ের হোসেন, ভোলা  বাপ্তা হাজিরহাটের, ডাঃ মোঃ বিল্লাল হোসেনের ছলে হাফেজ মোঃ জোবায়ের হোসেন, চরফ্যাশন উপজেলার  মোঃ আব্দুল কাদেরের ছেলে  হাফেজ মোঃ তামিম হোসেন, ভোলা শহরে পৌর ৬ নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার মোঃ লিটনের ছেলে হাফেজ মোঃ ইয়াছিন, ভোলা বাপ্তা পাইলটের মোঃ ফজলুর রহমানের ছেলে হাফেজ মোঃ আবু রায়হান,দৌলতখান উপজেলার মৃত মোঃ শাহে আলমের ছেলে হাফেজ মোঃ আব্দুর রহমান,লালমোহন উপজেলার মোঃ ফজলে নুর খোকনের ছেলে  হাফেজ মোঃ তারেক জামিল, ভোলা  ধনিয়া ইউনিয়নের  মোঃ লিটনের ছেলে হাফেজ মোঃ জিসানুর রহমান, ভোলা শহরের ওয়েষ্টার্ন পাড়ার  মোঃ আবুল বাশারের ছেলে হাফেজ মোঃ আবু বকর,ভোলা সদর উপজেলার ৩ নং পশ্চিম ইলিশার  মোঃ আবুল বাশারের ছেলে   হাফেজ মোঃ জিহাদুল ইসলাম, ভোলা চরপাতার মোঃ মাহাবুব আলমের ছেলে হাফেজ মোঃ আব্দুল মান্নান,ভোলা সদর উপজেলারমোঃ মাকসুদুর রহমানের ছেলে হাফেজ মোঃ আশিকুর রহমান,ভোলা ভেলুমিয়া ইউনিয়নের   হাঃ মোঃ আঃ মালেকের ছেলে হাফেজ মোঃ হাফিজুল্লাহ,ভোলা শহরের ওয়েষ্টার্ন পাড়ার মোঃ ওমর ফারুকের ছেলে  হাফেজ মোঃ রেদওয়ান, ভোলা পঃ চরনোয়াবাদের  মোঃ নাছির উদ্দিনের ছেলে হাফেজ মোঃ আশরাফুল ইসলাম,  ভোলা শহর দরগা রোডের মোঃ হারুনুর রশিদের ছেলে হাফেজ মোঃ জোবায়ের, লালমোহন উপজেলার হাঃ মাওঃ মিজানুর রহমানের ছেলে হাফেজ মোঃ নাইমুল ইসলাম।
এ বছর হিফজ সম্পন্ন করা পাগড়ী প্রাপ্ত ২১ জন শিক্ষার্থীরা যাদের পরশে আল কোরআনের হাফেজ হলেন, তারা হলেন, শ্রদ্ধেয় আলহাজ্ব হাফেজ মাওলানা মিজানুর রহমান দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জামাল উদ্দিন দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ মাকসুদুর রহমান দাঃবাঃ।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...