অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৫ বিকাল ০৫:০০

remove_red_eye

৪৭৫

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে অনারম্ভর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সকালে শহিদবেদিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসক, বিভিন্ন সরকারি  বেসরকারি দপ্তরেরর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক।

এরপর শহিদবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৯ টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা ইউএনও মো. রায়হান-উজ্জামান ও ওসি ছিদ্দিকুর রহমান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
একই স্থানে এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে ওই সময় বক্তৃতা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মেহেদী হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম খান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল,মুক্তিযোদ্ধা প্রতিনিধি নুরুল আমিন মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী,মুক্তিযোদ্ধা রিয়াজউদ্দিন প্রমুখ।

এছাড়া বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি পালন করে।