অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিমের পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদের উপহার সামগ্রী বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৫ বিকাল ০৫:৫৭

remove_red_eye

৪৫৫

এইচ আর সুমন ॥ ভোলায় গত কয়েক বছর আগে বিএনপির কর্মসূচি পালনকালে  পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিমের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ভোলা জেলা শাখার আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক  দলের আয়বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ভোলা জেলা বিএনপি’র আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি  ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম,বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, জেলা বিএনপির যুগ্ম আয়বায়ক হুমায়ন কবির সোপান, বশির হাওলাদার, সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারন সম্পাদক খন্দকার আলামিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আয়বায়ক ইয়াকুব শাহ জুয়েল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার  হোসাইন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বক্তব্য বলেন, শহীদ আব্দুর রহিম ও শহীদ নুরে আলম হত্যার বিচার করতে হবে আর না হলে আমরা এই হত্যার বিচারের জন্য আবারো আন্দোলন করব।

আলোচনা সভায় প্রধান বক্তা কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন বলেন,কোনো ফ্যাসিবাদকে আবার ফিরতে দেয়া যাবে না।ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম সে আন্দোলন এখনো চলমান।যতোদিন পর্যন্ত একটা ফ্রি ফেয়ার ইলেকশন না হবে ততদিন পর্যন্ত আপনাদের মনে থাকবে যে আমরা এখনো আন্দোলন করছি।

আলোচনা সভায় শহীদ আব্দুর রহিমের স্ত্রী বক্তব্য বলেন, আমার স্বামীর হত্যার বিচার চাই। আরমান আমার স্বামী কে হত্যা করেছে তার ফাসি চাই। বিচার না হলে আমি রাস্তায় নেমে আন্দোলন করে যাবো। তিনি আরো বলেন, তারেক রহমান আমার পরিবারের জন্য ১০লক্ষ টাকা দিয়েছেন, সব সময়  তিনি আমাদের কে সাহায্য করে আসছেন, এছাড়াও গোলাম নবী আলমগীর সাহেব ও  স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমার পরিবার কে সাহায্য করেন। পরে নিহত আব্দুর রহিমের স্ত্রী - সন্তানের হাতে  ঈদ উপহার সামগ্রী হিসেবে ঈদের বাজার ও নগদ অর্থ  তুলে দেন নেতৃবৃন্দ।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...