অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


ভোলার সাংবাদিকদের সম্মানে নিজাম হাসিনা ফাউন্ডেশনের ইফতার মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৫ ভোর ০৫:৪০

remove_red_eye

৩৩৯

 

 

নেয়ামতউল্যাহ।। ভোলায় মসজিদে ইফতারির আয়োজন খুব একটা দেখা যায় না। কিন্তু নিজাম হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদে গত প্রায় এক যুগ ধরে নিয়মিত রমজান মাসে ইফতারের আয়োজন করে আসছে। ইফতার মানে ছোলামুরি না। তাদের ইফতারে থাকে নানান পদের আইটেম।  জুস, বোতল পানি, ছোলা, পেঁয়াজি,  বেগুনি,খেজুর,মুড়ি  মোটামুটি পেট ভরে যায়।  তাই সেখানে এক দুইজন নয়, শত শত পথচারি, রিকশাওয়ালা, দারিদ্র্য সীমার নিচের মানুষ, রোজাদার, বেরোজাদার, ধনী-গরিব সকলেই আসে ইফতারের সময়। 

প্রতি রমজানের এক থেকে ত্রিশ তারিখ, যতোদিন রোজা থাকে ততোদিন ইফতার।  এসব ইফতার নিজস্ব হেঁসেলে রান্না হয়। যার কারণে স্বাস্থ্য সম্মত। পেটভরে খেলে পেট খারাপ করে না। প্রতিদিনের আয়োজন হয় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমে। 

 

শুক্রবার ভোলার সকল সাংবাদিকদের ইফতারের নিমন্ত্রণ ছিল এই নিজাম হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদে।  ভোলার সকল প্রিন্ট, টিভি, রেডিও, অনলাইনের সাংবাদিক,  ক্যামেরা পার্সন সবাই এসেছেন।  সাংবাদিকরাতো এখন এক টেবিলে খেতে চায় না, সেখানে নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ শতাধিক সাংবাদিককে এক বৈঠকে ইফতার করিয়েছেন। এজন্য তাঁকে ধন্যবাদ!  তাঁকে সবাই ভালোবাসেন। তিনি সত্যি বলেছেন, তিনি সাংবাদিকদের বন্ধু মানুষ। তিনি গণ যোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র,  এক সময় ইত্তেফাক পত্রিকার রিপোর্টার ছিলেন, একটি পত্রিকা সম্পাদনা করছেন। তিনি বলেন,  যতোই আমি বড় ব্যবসায়ী হই না কেনো, আমি আপনাদেরি কলিগ, বন্ধু। সেই সুত্র ধরে আপনাদের সঙ্গে বসে একবেলা ইফতার করছি। অন্য কিছু নয়। 

 

তাঁর সম্পদের চার ভাগের একভাগ তিনি নিজাম-হাসিনা ফাউন্ডেশনের নামে উইল করে গেছেন। শুধুমাত্র পরকালে ভালো থাকবেন এ আশায়। তিনি কয়েক ডজন মসজিদ, মাদরাসা, এতিমখানা,  বৃদ্ধাশ্রম,  মাধ্যমিক বিদ্যালয়,প্রেসক্লাব ভবন, হাসপাতাল নির্মাণ করেছেন এ ফাউন্ডেশনের টাকায়। আল্লাহ যেনো দুকালে ভালোে রাখেন তিনি সকলের কাছে এ দোয়া চেয়েছেন।

 

ইফতারে উপস্থিত ছিলেন ভোলার সকল সাংবাদিক,  দুই একজন নিজস্ব কাজের ব্যস্ততার জন্য আসতে পারেনি হয়তো, তারা অন্য একদিন আসবেন। ইফতার দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ,  অমৃতালোকের সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক,  সাংবাদিক আমিরুল ইসলাম বাসেত,সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, মুতাছিন বিল্লাহ, প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন, যুগান্তর জিটিভির প্রতিনিধি এম হেলাল উদ্দিন, একুশে টিভি জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, সাংবাদিক শিমূল চৌধুরী, সাংবাদিক আবদুস সহিদ তালুকদার,সাংবাদিকদক মনিরুল ইসলাম,চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, মাইটিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন, কালের কণ্ঠের প্রতিনিধি ইকরামুল আলম,ভোলা টাইমস সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, মশিউর রহমান পিংকু, শিক্ষক সাংবাদিক মনির সাঁজওয়াল, অনেক অনেক।

উল্লেখ্য, ভোলার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদ দ্বীপজেলা ভোলায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রম নির্মান করেছেন। পাশাপাশি পেশাদার গণমাধ্যম কর্মীদের জন্য অত্যাধুনিক ভোলা প্রেসক্লাব ভবন নির্মানে বিশেষ ভূমিকা রাখেন। এমনকি ভোলার অসহায় দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসার জন্য একটি চক্ষু হাসপাতাল নির্মান করেছেন। সেখানে গত এক দশকে হাজার হাজার মানুষ চক্ষু রোগের চিকিৎসা সেবা পেয়েছেন। বর্তমানে তিনি উকিল পাড়া নিজাম হাসিনা কমপ্লেক্স এ কিডনি, হার্টসহ অন্যান্য রোগের জন্য ৮ তলা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল ইউনিট নির্মান কাজ করছেন।  





ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...