মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১শে মার্চ ২০২৫ রাত ০৮:০৩
৩২৬
মনপুরা প্রতিনিধি : ভোলা-০৪ (চরফ্যাশন- মনপুরা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, স্বৈরাচারের আমলে দেশটা ছিলো মিনি কারাগার।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভোলার মনপুরা উপজেলায় সফরে এসে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার পালানোর জন্য মামা বাড়ি ছিলো। কিন্তু অন্য কোন দলের নেতাদের মামা বাড়ি নেই। তাই সাবধানতার সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা জনগনের জন্য কাজ করে যেতে হবে।
মোস্তফা কামাল আরও বলেন, আগামী দিন হবে সুমহান ইসলামের। তাই আপনারা ইসলামের সুমহান দাওয়াত জনগনের কাছে কাছে পৌছে দিতে হবে।" উপজেলা জামায়াতে ইসলামী'র উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম'র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জামায়াতের জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, এবং জেলা ওলামা বিভাগের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোঃ শরীফ হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধূরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর।
মনপুরা উপজেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন ফরাজীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিবুল্যাহ, চরফ্যাশন আইনজীবি সমিতির সেক্রেটারী অ্যাডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা সামছুদ্দিন, হাফেজ মতিউর রহমান নিজামী, শ্রমিক কল্যান ফেডারেশন'র সভাপতি মাওলানা ইউনুছ সহ জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিবৃন্দ।
ইফতার মাহফিতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন, হাজীর হাট ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা জামাল উদ্দিন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, হাফেজ মোঃ যুবায়ের। দোয়া মোনাজাত পরিচালনা করেন, মকবুলিয়া হাফেজীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল মান্নান।
এছাড়াও সকালে তিনি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এক মহিলা সমাবেশে যোগদান করেন। ইফতার মাহফিল শেষে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত