অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় র‌্যাবের যৌথ অভিযানে রাজধানীর শীর্ষ সন্ত্রাসীর সহযোগী গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৫ রাত ১১:৩১

remove_red_eye

৩১১

মলয় দে : রাজধানীর আদাবরের শীর্ষ সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কব্জিকাটা আনোয়ার এবং টুন্ডা বাবুর অন্যতম সহযোগী মোঃ রুবেল(পানি রুবেল)( ২৫) কে ভোলা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব ২ ও ৮ এর সদস্যরা।সোমবার রাতে ভোলা সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়।র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত রুবেল রাজধানীর আদাবর থানায় করা হত্যা চেষ্টা মাললার আসামী। রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় দীর্ঘদিন ধরে আটককৃত আসামী বিভিন্ন অসামাজিক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো।এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য একই পরিবারের দুই ভাই বিজয় ও মোঃ রাসেল তাদের অনুরোধ করেন। এর কারনে আটককৃত আসামী তার দলবল নিয়ে দুই ভাইকে দেশীয় অস্ত্র ও সামুরাই দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।পরে আহতের মা বাদী হয়ে ২০ ফেব্রয়ারী আদাবর থানায় ৭ জন  আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৯/১০ জন আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।আটককৃত আসামী রুবেল ওই ঘটনার পর থেকে  দীর্ঘদিন পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব ২ ও ৮ এর যৌথ অভিযানে ভোলা সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়।আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি,ছিনতাই ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৪ টি মামলা রয়েছে বলেও জানা যায়।আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...