মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩০
৪১০
মনপুরা প্রতিনিধি ভোলার মনপুরায় অভিযান চালিয়ে অবৈধ দুই ইট ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্যাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে দুই ইট ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক। এই সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মনপুরা ব্রিকস ও এমআরএসআর ব্রিকস ইট ভাটার কোন কাগজপত্র নেই। ইট ভাটায় কয়লার পরিবর্তে গাছ ও লাকড়ি পুঁড়িয়ে ইট তৈরী করার সময় চিমনী ভেঙ্গে ফেলা হয়। ওই অবৈধ ইট ভাটার মালিককে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। ইট ভাটা দুইটির কাগজপত্র নেই ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে লাকড়ী ও গাছ পুঁড়িয়ে ইট প্রস্তুত করায় ৫০ হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত