বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৪৫
৪০৭
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় আলোচিত গণধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী মোঃ শরীফ (২১) কে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর রাতে র্যাব ৮ এর একটি টিম অভিযান চালিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলা পক্ষীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,গত বছরের ৬ মার্চ রাতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ভদ্রপাড়া ৭ নং ওয়ার্ড এলাকার আজাহার মাষ্টার বাড়ীর উত্তর পাশের মেঘনা নদীর তীরে জোরপূর্বক ১৯ বছর বয়সী এক তরুণীকে ৫ জন মিলে গণধর্ষণ করা হয়।ওই সময় মোঃ শরীফ ধর্ষণের ভিডিও ধারন করে। ধর্ষণের ঘটনার প্রায় এক বছর পর ধর্ষিতা ভিকটিম এবং ভিকটিমের পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ধর্ষক মোঃ শরীফ (২১) তার মোবাইলে নিজের ফেইসবুক আইডি থেকে ভিডিও টি আপলোড করে। এতে করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিও ভাইরাল হয় । এ ঘটনার পর ভোলার দক্ষিন আইচা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে একটি মামলা করা হয়। (মামলা নং ৫,তারিখ ২৫.২.২৫)। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে একটি টিম ভোলার বোরহানউদ্দিন উপজেলা পক্ষীয়া এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে মামলার আসামী মোঃ শরীফকে আটক করেন। আটককৃত আসামী চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়ের দালালপুর এলাকার বাসিন্দা নূর আলমের ছেলে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত