বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৫ রাত ১১:৩৭
৩০৭
এইচ আর সুমন ॥ ভোলায় সাধারণ কৃষকদের রেকর্ডিয় জমি দখল মুক্ত করার দাবীতে মানবন্ধন ও বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবের সামনে পূর্ব ইলিশা চর আনন্দ পার্ট-২ এর ভূক্তভোগী জমির মালিক সাধারণ কৃষকরা প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে কৃষকরা বলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-২ এলাকায় প্রায় ৫০ বছর ধরে তাদের রেকর্ডিও জমিতে বসতঘরে বসবাস ও কৃষি জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু প্রায় ১৫ বছর আগে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েক জন ভূমিদস্যু তাদের জমি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় বসতঘরে হামলা ও ভাংচুর চালায় এবং তাদের ফসলি জমিসহ বহু পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদ করেছে। কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। মানববন্ধনের ব্যানারে তারা স্থানীয় বারেক মেম্বার, হেজু, জিয়া, খানসাব, উলানী কামাল, সুমন, আব্বাস ও আব্দুর রব নামের আট ব্যাক্তিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তাদের ছবি প্রদর্শন করেন।
কৃষকরা বলেন, অতীতের মতো এখনও ওই ভূমিদস্যুরা তাদের জমি দখল করে রয়েছে। এসময় বক্তব্য রাখেন, ওই এলাকার ভূক্তভোগী কৃষক আব্দুল মন্নান হাওলাদার, আজিজ, কালু সর্দারসহ প্রমূখ কৃষক এবং কৃষাণীরা। তাই তারা ভূমিদস্যুদের কবল থেকে তাদের জমি দখল মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত