মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮
৮৫০
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ছাগল চুরির অভিযোগে ৫ জনকে আটক করেছে এলাকাবাসি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোর চক্রের সদস্যদের থানা হেফজতে নিয়ে আসেন পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা। উক্ত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
সোমবার (১০ মার্চ) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে এই ছাগল চুরির ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে মনপুরার বিভিন্ন এলাকায় ছাগল চুরির ঘটনা ঘটছে। সোমবার ভোর রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাসিন্দা ফিরোজ রাড়ির বাড়িতে গাছের সাথে বাধা অবস্থায় একটি ছাগল চিৎকার করতে থাকে। চিৎকার শুনে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসী অভিযুক্ত ফিরোজ রাড়িকে জিজ্ঞাসা করলে; সে ছাগলটি শশুড় বাড়ি থেকে পাঠিয়েছে বলে জানায়। এবং পার্শবর্তি ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন মিজি ছাগলটি নিয়ে আসে। একথা শুনে এলাবাসির সন্দেহ হলে তারা ফিরোজকে গাছের সাথে বেঁধে রাখে। এবং তার জবানবন্দি নিয়ে ছাগল চোর চক্রের সদস্য সন্দেহে আরও তিন জনকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে আসে এলাকাবাসি। এবং গাছের সাথে বেঁধে রাখে।
খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরেক থানা হেফাজতে নিয়ে আসে।
এছাড়াও আটককৃতদের জবানবন্দি শুনে ছাগল চোর চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে মোঃ মনির (২৫) নামের আরও একজনকে আটক করে পুলিশ।
ছাগল চোর সন্দেহে আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ রাড়ি (২৫)। এবং একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন মিজি (২৪), রাজিব(২০), রিপন (২৮) ও মনির (২৫)।
এদিকে চুরি হওয়া ছাগলটি একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা তালতলা মসজিদ সংলগ্ন চায়ের দোকানদার মোঃ সফিজল মৃধার বলে জানিয়েছেন এলাকাবাসি।
এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির জানান, ছাগল চুরি সাথে যুক্ত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। চোর চক্রের আরও সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এবং অভিযোগের ভিত্তিতে মামলার প্রক্রিয়া চলছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত