অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

ভোলায় বিএনপি অফিস ভাংচুর মামলায় আ’লীগের ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৫ সকাল ১০:২৫

remove_red_eye

২৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিএনপি অফিস ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান আসামীদের জামিন না মঞ্জুর করেন।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার জানান, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপি অফিসে হামলা ভাংচুরের ঘটনায় প্রায় ৬ বছর পর ২০২৪ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি আসামীরা  উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন তারা। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৮ জন আসামী রবিবার (৯ মার্চ) ভোলার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ঘটনার সাথে আসামীরা সম্পৃক্ত না থাকায় তাদের পক্ষে এ জামিন আবেদন করা হয়। দীর্ঘ শুনানী শেষে আদালত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিল মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন এবং বাকী ১৬ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান । আসামিরা  হলেন, কামাল হোসেন,সেলিম চৌধুরী,মোহাম্মদ আলী জিন্নাহ,সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ,সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন,সাবেক কমিশনার শাহে আলম,সাবেক কাউন্সিলার আতিকুর রহমান,আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার,আবুল কাশেম,জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন,রুহুল আমিন কুট্রি,মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান,মো: জাকির হোসেন।
 আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষে মামলার শুনানিতে আরো অংশ নেয় এ্যাডভোকেট মাহবুব হক লিটু, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ,এ্যাডভোকেট স্বপন,এ্যাডভোকেট নুরনবি, এ্যাডভোকেট সোয়াইব হোসেন মামুন,এ্যাডভোকেট কিরন তালুকদার,এ্যাডভোকেট ইশতিয়াক হোসেন বাপ্পি প্রমুখ।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...