তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৫ রাত ০৯:১৫
৩৫০
এম এ হালিম.তজুমদ্দিন থেকে : ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে আটক করেন। আটক নুরনবী সিকদার বাবুল উপজেলার ১ নং বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান ও একটি কলেজের সহযোগী অধ্যাপক। পরে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা।
সুত্রে জানা গেছে, ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার দুপুর ২ টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে তার যৌথ মালিকানাধীন ডাচবাংলা এজেন্ট ব্যাংকের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতা সৃষ্টির সন্দেহে চেয়ারম্যান নুরনবী সিকদারকে (বাবুল)কে আটক করা হয়। আটকের পর সে বর্তমানে তজুমদ্দিন থানা পুলিশের হেফাজতে আছেন। তজুমদ্দিন থানার এস আই মাসুম বলেন, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান নুরনবী সিকদারকে আটক করেন যৌথ বাহিনী। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, নুরনবী সিকদার ২০০৩ সাল থেকে মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। সীমানা বিরোধের মামলা থাকায় ওই ইউনিয়নে প্রায় ২২ বছর নির্বাচন বন্ধ রয়েছে। ২০১৮ সালে সে বিএনপি থেকে এসে দল বদল করে আওয়ামী লীগে যোগদান করে বলে একটি সুত্র নিশ্চিত করেছে। সে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন বলেও জানা যায়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত