লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই মার্চ ২০২৫ বিকাল ০৪:১৫
২৯৭
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন ও তজুমদ্দিনে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনা পরিবার ও আওয়ামী লীগের সাবেক এমপি, এমপির স্ত্রী ও আওয়ামী লীগ নেতার নামে নামকরণ করা ছিল বিদ্যালয়গুলো। নাম পরিবর্তনের পরিপত্র জারি করে চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২ মার্চ) দেওয়া এ আদেশে ভোলার ৭টিসহ সারা দেশে ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের কথা বলা হয়।
লালমোহনের বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দীপাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ নূরুন্নবী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মধ্য রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরাজগঞ্জ ইউনিয়নে ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দক্ষিণ সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমাগঞ্জ ইউনিয়নে ফারজানা চৌধুরী রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রমাগঞ্জ কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন ইউনিয়নে পূর্ব ফুলবাগিচা ফারজানা চৌধুরী (রত্না) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্ব ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।
একই সংসদীয় আসনের তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিত দেবনাথ জানান, নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। বিদ্যালয়গুলোর সাইনবোর্ড নতুন নামে করার জন্য প্রধান শিক্ষকদের বলা হয়েছে
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত