বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৯ রাত ১১:১২
৮০৮
জসিম রানা : মা ইলিশ রক্ষায় ২২দিনের অভিযানের ৭ দিন শেষ হলেও ভোলার পূর্ব ইলিশ ইউনিয়নের বহু জেলে চাল পায়নি। আবার যারা চাল পেয়েছেন তাদেরকেও কম চাল দেয়ায় মঙ্গলবার বিকালে পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীর তীরে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জেলেরা। চাল না পেয়ে বিক্ষুব্ধ জেলেরা ইউপি চেয়ারম্যানকে দায়ী করেন। পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ করেন।
বিক্ষোভ মিছিলে জেলেরা জানায়, পূর্ব ইলিশা ইউনিয়নে ২৪০ জেলের জেলে কার্ড থাকলেও এবার শুধু ১০০ জেলে পেয়েছে পূর্নবাসনের চাল। ২০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও যারা পেয়েছেন তাদেরকে ১২ থেকে ১৫ কেজি করে চাল দেয়া হয়। জেলেরা আক্ষেপ করে বলেন,অভিযানের মধ্যেও আমরা ছেলে সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার জন্য বাধ্য হয়ে নদীতে যাই। তাও আবার পুলিশ,কোষ্টগার্ডের হাতে আটক হই। হয় জেল নয়তো গুনতে হয় জরিমানা। অথচ আমরা সরকারের সহায়তার চাল পাচ্ছি না। জেলেরা জানায়, মা ইলিশ রক্ষায় আমরাও নদীতে যেতে চাই না কিন্তু কী করবো ? যদি পূর্নবাসনের চাল না পাই তবে বাধ্য হয়েই নদীতে যেতে হবে। পেটে ভাত না থাকলে,ক্ষুধা অভিযান মানে না।
জেলেরা অভিযোগ করে বলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমেদ হাসান মিয়া জেলেদের সঠিক ভাবে চাল দিচ্ছেন না। এখনো বাকি থাকা ১৪০ জেলের কার্ড ইউনিয়ন পরিষদে। এছাড়া নতুন করে ট্যাক্সের নাম দিয়ে প্রত্যেক জেলের ঘর থেকে ৫০০ থেকে ৭০০ টাকা চাঁদা দাবি করছে বলেও তারা অভিযোগ করেন।
এ ব্যাপারে পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমেদ হাসান মিয়া জানান, জেলেদেও চাল বিতরনে কোন অনিয়ম হয়নি। তিনি সঠিক ভাবেই নিয়ম মেনে চাল বিতরন করেছেন বলে দাবী করেন। তিনি আরো বলেন, স্থানীয় ফারুক পূর্ব শক্রতার বশত তার বিরুদ্ধে এসব করাচ্ছে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি
স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি
ঈদে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমছে
দেশের ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৩ লাখ
২০২৭ সালের এসএসসি শুরু ডিসেম্বরেই, রুটিন হবে ৩৮ দিনের
১০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
হামে ৪৩২ শিশুর মৃত্যু: মায়েদের কোল ভরা রাখাই এখন বড় চ্যালেঞ্জ
যাকে বিয়ে করলেন সাদিক কায়েম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক