চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫
৩৭৩
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহত শিক্ষকের নাম আরিফ হোসেন সেলিম। তিনি উপজেলার চর নাজিম উদ্দিন গ্রামের মৃত আব্দুল আলী হাওলাদারের ছেলে এবং জাহানপুর শের-ই- বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সোমবার বিদ্যালয় যাওয়ার পথে কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মেইন সড়কে এঘটনা ঘটে। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আরিফ হোসেন সেলিম বলেন,উত্তর নাজিম উদ্দিন মৌজায় দিয়ারা খতিয়ান নং ১৩৩, দাগ নং ১০৪৫, ১০৪৬,১০৪৭ এবং ১০৫২ দাগের ১০শতাংশ জমি নিয়ে চাচা হানিফ হাওলাদার আমার সাথে বিরোধ করছে। এই জমি নিয়ে একাধিক সালিশী রায়ে আমি ওই জমির মালিক প্রমানিত হয়েছি এবং আমি ওই জমি ভোগ দখলে আছি। জমি নিয়ে বিরোধের জেরে আমাকে ঘায়েল করতে ২০১৬ সনে চাচা হানিফ হাওলাদার তার পুত্র বধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে আমার বিরুদ্ধে ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করান যার কম্পিলিন পিটিশন নম্বর ৮০৭/১৬ এবং নারী ও শিশু নির্যাতন মামলা নং ২৩০/২০১৭। কিন্তু অভিযোগ প্রমানিত না হওয়ায় ২০১৮সনে আমি ওই মামলা থেকে অব্যাহতি পাই। গত সোমবার আমি বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে রওয়ানা হয়ে কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌছলে মেইন সড়কের উপর হানিফ হাওলাদারের ছেলে রাজ্জাক ওরফে রাজিব ও মামুন এবং নসু রাজের ছেলে আরিফসহ ৭/৮জন আমার মটর সাইকেলের গতিরোধ করে আমাকে হত্যার উদ্দেশ্যে রাস্তায় ফেলে লোহার রড ও চা পাতি দিয়ে এলোপাথারী মারধর করে। আমার পকেটে থাকা বিদ্যালয়ের মেরামত কাজের ৯০হাজার টাকা হাতিয়ে নেয় এবং মোবাইল ফোন ভেঙ্গে ফেলে। এসময় আসে পাশের লোকজন এগিয়ে এলে তারা আমাকে সঙ্গাহীন অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। এব্যাপারে আইনী আশ্রয় নিবেন বলে জানান আরিফ হোসেন সেলিম। অভিযুক্ত রাজিব জানান,তার সাথে জমি নিয়ে আমাদের বিরোধ আছে ঠিক তবে কে বা কাহারা তাকে মারধর করেছে তা আমাদের জানানাই। চরফ্যাশন থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত