চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৪
৪৬৩
চরফ্যাশন প্রতিনিধি: অসুস্থ্য স্ত্রীকে ডাক্তার দেখাতে চরফ্যাশন বাজারে এসে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন জিন্নাগড় এক নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদার এবং তার চাচাতো ভাই আমির হোসেন। তাদেরকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এঘটনার পর বুধবার আহত বাবুল হাওলাদারের ভাই মহি উদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। ফলে অভিযুক্তরা এখন বাদীকে বিভিন্ন রকম হুমকী ধমকী দিচ্ছেন বলে বাদী অভিযোগ করেছেন। থানায় দায়েরকৃত বাদীর অভিযোগ এবং হামলায় আহত বাবুল হাওলাদারের ভাষ্যমতে, প্রতিপক্ষ নসু রাজের ছেলেদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। মঙ্গলবার বিকেলে বাবুল হাওলাদার অসুস্থ্য স্ত্রীকে ডাক্তার দেখাতে চরফ্যাশন এলে চরফ্যাশন বাজার থানা রোডের পশ্চিম মাথায় একটি ফার্মেসীর সামনে নসু রাজের ছেলে জসিম মিঝি, আক্তার, আরিফ ও রুবেলসহ ৯জন তার উপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে তিনি দৌড়ে পার্শ্ববর্তী কুইন বেকারীতে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা ঐ দোকানে ঢুকেও তাকে মারধর করেন এবং দোকানের অনেক মালামালের ক্ষতি করেছেন। দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে প্রতিপক্ষের সংঘবদ্ধ এ হামলার ঘটনাটির স্পষ্ট প্রমান রয়েছে।হামলাকারীরা তার ভাই আমির হোসেনকেও পিটিয়ে আহত করেছে। কুইন বেকারীর মালিক আব্দুর রহমান জানান, হামলার সময় তিনি দোকানে ছিলেন না। দোকানে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সংঘবদ্ধ এ হামলার ঘটনাটি তিনি অবগত হয়েছেন। তিনি বলেন, সিসি ফুটেজে দেখা যায় হামলার শিকার হয়ে লোকটি আমার দোকানে আশ্রয় নিয়েছিল কিন্তু এখানেও তার উপর অমানবিক আচরণ করা হয়েছে। এ নিন্দা জানানোর ভাষা আমার জানানাই। আমার দোকানে ঢুকে অনৈতিক এমন কর্মকান্ডের বিষয়ে আমি আইনী আশ্রয় নিবো। প্রতিপক্ষের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি। চরফ্যাশন থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নেয়ার অভিযোগ সঠিক নয়। বিষয়টি তদন্তনাধীন আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক