অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে প্রতিপক্ষকে হত্যা চেষ্টা আহত-২

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

৪৯২

চরফ্যাশন প্রতিনিধি: অসুস্থ্য স্ত্রীকে ডাক্তার দেখাতে চরফ্যাশন বাজারে এসে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন জিন্নাগড় এক নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদার এবং তার চাচাতো ভাই আমির হোসেন। তাদেরকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এঘটনার পর বুধবার আহত বাবুল হাওলাদারের ভাই মহি উদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। ফলে অভিযুক্তরা এখন বাদীকে বিভিন্ন রকম হুমকী ধমকী দিচ্ছেন বলে বাদী অভিযোগ করেছেন। থানায় দায়েরকৃত বাদীর অভিযোগ এবং হামলায় আহত বাবুল হাওলাদারের ভাষ্যমতে, প্রতিপক্ষ নসু রাজের ছেলেদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। মঙ্গলবার বিকেলে বাবুল হাওলাদার অসুস্থ্য স্ত্রীকে ডাক্তার দেখাতে চরফ্যাশন  এলে চরফ্যাশন বাজার থানা রোডের পশ্চিম মাথায় একটি ফার্মেসীর সামনে নসু রাজের ছেলে জসিম মিঝি, আক্তার, আরিফ ও রুবেলসহ ৯জন তার উপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে  তিনি দৌড়ে পার্শ্ববর্তী কুইন বেকারীতে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা ঐ দোকানে ঢুকেও তাকে মারধর করেন এবং দোকানের অনেক মালামালের ক্ষতি করেছেন। দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে প্রতিপক্ষের সংঘবদ্ধ এ হামলার ঘটনাটির স্পষ্ট প্রমান রয়েছে।হামলাকারীরা তার ভাই আমির হোসেনকেও পিটিয়ে আহত করেছে।  কুইন বেকারীর মালিক আব্দুর রহমান জানান, হামলার সময় তিনি দোকানে ছিলেন না। দোকানে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সংঘবদ্ধ এ হামলার ঘটনাটি তিনি অবগত হয়েছেন। তিনি বলেন, সিসি ফুটেজে দেখা যায় হামলার  শিকার হয়ে লোকটি আমার দোকানে আশ্রয় নিয়েছিল কিন্তু এখানেও তার উপর  অমানবিক আচরণ করা হয়েছে। এ নিন্দা জানানোর ভাষা আমার জানানাই। আমার দোকানে ঢুকে অনৈতিক এমন কর্মকান্ডের বিষয়ে আমি আইনী আশ্রয় নিবো। প্রতিপক্ষের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।  চরফ্যাশন থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নেয়ার অভিযোগ সঠিক নয়। বিষয়টি তদন্তনাধীন আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...