বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০২
২৮৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ভূয়া ম্যাজিস্ট্রেটের একটি প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী আফরান শুভ (২২), আনসার সদস্য মোঃ হারুন অর রশিদ (৪৩) এবং গাড়ী চালক মোঃ বাবুল হাওলাদার (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সকলেই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ। আজ শুক্রবার বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং সাংবাদিকদের এতথ্য জানানো হয় । এসময় ভোলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান,জেলা পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সক্রান্ত একটি পোষ্ট দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার রাতে ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ভূয়া ম্যাজিস্ট্রেটের প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ভূয়া পরিচয় পত্র,জরিমানা আদায়ের রেজিস্ট্রার,বাজার মনিটরিং অনুমতি পত্রসহ প্রতারনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃতরা সাধারন মানুষের কাছ থেকে অভিযান পরিচালনার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেন।গ্রেফতারকৃত প্রতারক চক্রটির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী
পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত