বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪৩
৫০৬
বাংলার কণ্ঠ ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ভোলা সদর উপজেলার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভোলা সদর উপজেলাধীন ১নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে। সুত্রে জানা যায়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভোলা সদরের ১নং রাজাপুর ইউনিয়নে ছাত্রলের সাবেক সভাপতি রুবেল এর নেতৃত্বে এক দল কথিত ক্যাডাররা দলীয় নাম ও পদপদবী ব্যাবহার করে বিভিন্ন চাঁদাবাজি, লুটতরাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত (৭ ফেব্রুয়ারী) শুক্রবার রাজাপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন যুবদল নেতা লাহাউদ্দিন সরকার, ৮নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি রুহুল আমিন মাতব্বরসহ আরও ৪/৫ জন এর উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। উক্ত ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, ভোলা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কৃষকদলের সাধারণ সম্পাদক আবু রায়হান তসলিম, ১নং রাজাপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি শাহজাহান ব্যাপারী, সাধারণ সম্পাদক ফিরোজ আক্তার রুমিসহ জেলা থানা ইউনিয়ন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কমীদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় ভোলা সদর উপজেলা ছাত্রদল।
ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত