অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩


৭ কলেজের সমস্যা সমাধানে কাজ করছে সরকার : নাহিদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৩৫৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার সাত কলেজের সমস্যা সমাধান করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই সাত কলেজ সমস্যার সমাধানে সচেষ্ট আছে। প্রত্যেকটি কলেজকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি আমরা ইতিবাচক সমাধান করতে পারবো।’

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমে এসেছিল তখন মানুষ সমর্থন দিয়েছিল। তাই যেকোনো আন্দোলনে মানুষের সমর্থন পাওয়াটা গুরুত্বপূর্ণ। বিষয়টি শিক্ষার্থীদের খুব সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘শুরু থেকেই আমরা প্রতিটি দাবি ইতিবাচকভাবে দেখেছি। যতটুকু সম্ভব এবং যৌক্তিক সময়ের মধ্যে তা পূরণ করার চেষ্টা করেছি। বিগত সময়ের ভুল সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ধরে একটা জটিল সমস্যা তৈরি হয়েছে। এবং জনজীবনে তার প্রভাব পড়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য বলবো। তাদের শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মূহুর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তাই জন ভোগান্তি যাতে না হয় আমরা সে বিষয়টি মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’

সরস্বতী পূজা উপলক্ষ্যে আজ সকালে উপদেষ্টা আসিফ  মাহমুদ ও নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতি পূজা পরিদর্শন করেন।

উপদেষ্টারা পূজা আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপদেষ্টাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।

জগন্নাথ হল প্রশাসনের মতে, এ বছর জগন্নাথ হলে ৭২টি বিভাগের শিক্ষার্থীরা ৭২টি পূজা মন্ডপ করেছেন। এছাড়া প্রতিবছরের ন্যায় এবারও চারুকলা অনুষদ প্রাঙ্গণে কর্ক শিট, বাঁশ এবং অন্যান্য উপকরণ দিয়ে বিশাল আকৃতির একটি সরস্বতী প্রতিমা স্থাপন করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি মেয়েদের হলে পূজার আয়োজন করা হয়েছে। সেগুলো হলো- রোকেয়া হল, শামসুন্নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও কবি সুফিয়া কামাল হল।





ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...