অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আশ্রয়ন প্রকল্পের ঘর ভেঙে নেয়ায় মামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

৪০২

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে আশ্রয়ন প্রকল্পের ঘর ভেঙে মালামাল চুরির অভিযোগ উঠছে জাহানপুর ইউনিয়নের মো.মামুন হোসেন রাজু ও তার চাচা নাসির মাঝিসহ সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। 
রাতের আধাঁরে ট্রলারযোগে বিক্রির জন্য মালামাল নিয়ে যাওয়ার সময় ট্রলারের মাঝি মো. নুরনবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।আটককৃত ট্রলার মাঝি নুরনবী ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মজিবল গাজীর ছেলে। 
আশ্রয়নের ঘর ভেঙ্গে মালামাল চুরির ঘটনায় বৃহস্পতিবার বিকেলে হাজারীগঞ্জ
ইউনিয়নের তহশিলদার আবুল কাশেম বাদী হয়ে এজাহার নামীয় ৫ জনসহ অজ্ঞাত ৪ জনকে আসামী করে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুধবার রাতে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের চর হাসিনা গ্রামের আশ্রয়ন প্রকল্পে এঘটনা ঘটে।
জানাযায়,শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের চর হাসিনা গ্রামের গৃহহীন আশ্রিতদের জন্য ঘর বরাদ্দ দেয়া হয়। ওই ঘর গুলো জরাজীর্ণ হয়ে পড়ায় আশ্রীতরা অন্যত্রে চলে যায়।এসুযোগে জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.মামুন রাজু ও তার চাচা নাসির মাঝিসহ ১০/১২ জনের একটি চক্র রাতের আধাঁরে ওই ঘর গুলো ভেঙে লোহার এ্যাংগেল ও টিন বিক্রির জন্য ট্রলারে ভর্তি করেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্ধারা ছাত্রদল নেতা মো. মামুনসহ অপরাপরদের আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা ট্রলার ভর্তি লোহার মালামালসহ ওই ট্রলারের মাঝি নুরনবীকে আটক করে থানায় খবর দেন। রাতেই  শশীভূষণ থানা পুলিশ চোরাই মালামাল জব্দ করেন। এবং ট্রলার মাঝি নুরনবীকে আটক করেন।
অভিযুক্ত ছাত্রদল নেতা মামুন জানান, কেবা কাহারা আশ্রয়নের ঘর ভেঙে নিয়ে যায় এমন খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে মাল গুলো জব্দ করে পাঁচ কপাট বাজারে নিয়ে আসি। চুরির সাথে আমি জড়িত নই। 
শশীভূষণ থানার (ওসি)তারিক হাসান রাসেল জানান, আশ্রয়নের ঘর ভেঙে মালামাল চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আটককৃত ট্রলারের মাঝি নুরনবীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশনা শারমীন মিথি বলেন, তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...