অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে জেলেদের মাঝে বকণা বাছুর বিতরণ করেন ইউএনও মোঃ রায়হান উজ্জামান

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩২২

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টায়  বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প  (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী ৪৮ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর) বিতরণ করা হয়।
বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান উজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা মিয়া মন্জুর এলাহি মোঃ আল আমিন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল, বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য ও আনন্দ টিভি ভোলা জেলা ( উত্তর) প্রতিনিধি  সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম,  উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা মেরিন  ফিসারিজ কর্মকর্তা মিজানুর রহমান, সুফলভোগী জেলে সহ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী  বৃন্দ।
সুফলভোগী জেলে হাসান নগর ইউনিয়নের শাহে আলমের ছেলে মোঃ মিরাজ জানান, আমি একজন জেলে।  উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে  ইউএনও  স্যার আমাকে একটি বকণা বাছুর দিয়েছে। আমি কোন খরচ ছাড়াই এই বকণা বাছুর পেয়েছি। এতে আমার অনেক উপকার হবে। আমি আশাকরি  গরু লালন পালন করে স্বাবলম্বী হতে পারব ইনশাআল্লাহ। এজন্য মৎস্য অফিসার ও ইউএনও স্যার কে ধন্যবাদ জানাচ্ছি।
এ-সময় উপস্থিত ৪৮ জন জেলেদের মাঝে ৪৮ টি বকণা বাছুর বিতরণ করেন ইউএনও  মোঃ রায়হান উজ্জামান এবং মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...