বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১০
২৯৩
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বোরহানউদ্দিন পৌর বাজারে ভোলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যদের সহযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান - উজ্জামান এর উপস্থিতিতে ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. তোতা মিয়া এবং বোরহানউদ্দিন থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. ইলিয়াস (৫৫), পিতা: আবদুল রশিদ, পৌর ৪নং ওয়ার্ড এবং মোঃ রায়হান, পিতা: মো. সেলিম, পৌর ২নং ওয়ার্ড, বোরহানউদ্দিন পৌরসভা, ভোলা-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের লক্ষ্যে সংরক্ষণ করার দায়ে মেসার্স এমরান স্টোর এর স্বত্বাধিকারী মো. এমরান (৩৫), পিতা: মো. আলমগীর, কুতুবা, ৬নং ওয়ার্ড, বোরহানউদ্দিন, ভোলাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড করা হয়।
এ সময় ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তি জন্য পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়াকে নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এরূপ বাজার মনিটরিং/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক