অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১৩

remove_red_eye

৫৩৮

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকাস্থ চরফ্যাশন উপজেলা সমিতির আয়োজনে উপজেলার কচ্ছপিয়া ও আটকপাট বাজারে শীতার্ত অসহায় নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে প্রত্যেক শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন চরফ্যাশন উপজেলা সমিতির সভাপতি, অতিরিক্ত সচিব ইফতেখার উদ্দিন মামুন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাদল, সহ-সভাপতি মহিববুল্লাহ, সাধারণ সম্পাদক সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, সহকারী এটর্নী জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভি, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইউনুস শরীফ, সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা এর সি.ও কামাল হোসেন , ঢাকা জজকোর্টের এডভোকেট আবদুল বাসেদ শামিম ও রাসেল প্রমুখ ।  
চরফ্যাশন উপজেলা সমিতির ঢাকা'রনেতৃবৃন্দ শীতার্তদের উদ্দেশ্যে বলেন, চরফ্যাশন উপজেলা সমিতির কোন রাজনৈতিক ব্যানার নেই, আমরা সবাই চরফ্যাশনের সন্তান এটাই আমাদের পরিচয়। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশ ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...