বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১২
২৯৩
অন্তর্বর্তী সরকারকে ‘গণআন্দোলনের ফসল’ উল্লেখ করে চলমান সংকটের স্থায়ী সমাধানের জন্য অতিদ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তাদের যদি সম্মান নিয়ে ফিরতে হয় তাহলে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমান একদলীয় শাসন বাতিল করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। এটি দেশে-বিদেশে অনেকের পছন্দ হয়নি। এরপর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। এমনকি হত্যার পর তার মরদেহ পাহাড়ে লুকিয়ে রেখেছিল হত্যাকারীরা। কিন্তু তার প্রতি কী পরিমাণ ভালোবাসা ছিল- সেনাবাহিনী তার মরদেহ খুঁজে বের করে ঢাকায় নিয়ে এসেছিল। তার জানাজায় কী পরিমাণ লোক হয়েছিল সেটাও সবার জানা।
‘আমাদের নেতাকর্মীদের গুম-খুন-হত্যা এবং গ্রেফতার ও হয়রানি করেও বিএনপিকে দুর্বল করতে পারেনি আওয়ামী লীগ সরকার।’
অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংস্কার কিন্তু দিন-তারিখ ঠিক করে হয় না, এটি চলমান প্রক্রিয়া। সংস্কারের মাঝেও এ সরকার যে কাজগুলো শেষ করতে পারবে না, সেটি পরবর্তী সরকার করবে।
‘সরকার যেন স্থায়ী সমাধানের জন্য অতিদ্রুত একটি নির্বাচন দেন’- এমন অনুরোধ করেন মোশাররফ হোসেন।
জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, তিনি কোনোদিন দুর্নীতি করেননি। এসময় তিনি জিয়ার জীবনী, শাসনব্যবস্থা এবং কর্মকাণ্ড তুলে ধরেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত