অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

২৮১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, বাবুল কাজীর শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালিও পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তার চিকিৎসায় গতকাল ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বাবুল কাজীর বোন খিলখিল কাজী হাসপাতালে সাংবাদিকদের জানান, বাবুল কাজী বাথরুমে ঢুকে ধূমপান করার জন্য লাইটার জ্বালিয়েছিলেন। তখনই বিরাট আওয়াজ হয়। তিনি বিস্ফোরণে দগ্ধ হন এবং সেখানেই পড়ে যান। পরে অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইউনিটে নেওয়া হয়।

সিগারেট জ্বালাতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে বাবুল কাজী দগ্ধ হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে বনানীর ওই বাসায় গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...