অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় পিসিআর মেশিন স্থাপনের কাজ শুরু করতে শনিবার আসছে প্রকৌশলী দল

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই জুন ২০২০ রাত ১০:৫৫

remove_red_eye

১৪৫১

অচিন্ত্য মজুমদার:: ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার আরটি - পিসিআর মেশিন স্থাপন করার কাজ আগামী কাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। মেশিন স্থাপনের জন্য শনিবার সকালে ঢাকা থেকে একটি প্রকৌশলী দল ভোলায় আসার কথা রয়েছে। তারা আসলে ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিন স্থাপনের কাজ শুরু হবে। আজ শুক্রবার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার ঢাকার স্বাস্থ্য বিভাগ থেকে এই পিসিআর মেশিনটি ভোলা পাঠানো হয় ।  আগামী এক সপ্তাহের মধ্যে মেশিন স্থাপ ও প্রশিক্ষনের কাজ শেষ হলে ভোলায় করোনা টেস্টের কাজ শুরু হবে।

এর আগে গত ১০ জুন ল্যাব তৈরীর কাজ শেষ করে গণপূর্ত বিভাগ। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯০০ বর্গ ফুট যায়গায় ল্যাবটি স্থাপন করে প্রতিষ্ঠনটির স্বাস্থ্য উইং। ল্যাবটি তৈরী করতে মাত্র ৭ দিন সময় নেয় ঠিকাদার প্রতিষ্ঠান শামি ট্রেডার্স।

ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ল্যাবটি স্থাপনের ব্যাপারে সার্বক্ষনিক তদারকি করেন। এছাড়া ভোলা জেলার দায়িত্ত প্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ ও ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাজী শরীফ উদ্দিন আহমেদের নেতৃত্বে গণপূর্ত স্বাস্থ্য উইং এর প্রকৌশলীরা সার্বক্ষণিক পিসিআর ল্যাব স্থাপন কাজের তদারকি করেন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...