লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪৯
৩৩৬
আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। দেশে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে তাদের চিকিৎসা পর্যন্ত ঠিকমতো করতে পারছে না। দৃব্যমূল্য জনগনের নাগালের বাইরে চলে গেছে, অপরাধ বেড়েছে। গত পাঁচ মাসে কোনো উন্নতি দেখছি না।
বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫নং ওয়ার্ডের নিজবাসভবনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশের সর্বনাশ হয়ে যাচ্ছে, বিশেষ করে ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে ভারতের সাহায্য নিয়ে নানা ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় রয়েছেন। এই তৎপরতা থেকে মুক্ত হতে হলে জুলাই আগস্টের গণচেনতাকে ধরে রাখতে হবে এবং দ্রæত নির্বাচন দিতে হবে। কিছুকিছু বুদ্বিজীবি সংস্কারের নাম নিয়ে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেয়ার কোনো অধিকার নেই। সংস্কার করবে জাতীয় সংসদ। জনপ্রতিনিধিরা সংবিধান প্রনয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। আমরা চাই এই বছরের জুনের মধ্যে নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠ নির্বাচনে তারা সঠিকভাবে তাদের জনরায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্যে, জনগণের ভোটাধিকারের জন্যে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, হোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমূখ।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত