অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩

সারাদেশে তাপমাত্রা কমতে পারে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৪৩৭

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা দেশের উত্তরাংশে ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে। দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়। 

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পাারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। 

আজ  সকাল ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৩ মিনিটে।

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...