অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

হাসিনার পতন হয়েছে ফেরাউনের মতো: চরমোনাই পীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৪৯৩

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ফেরাউনের মতো নির্যাতনকারী, অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র-জনতাকে দিয়ে তা করিয়েছেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে, নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসানের পরিচালনায়  এ সভা অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম বলেন, সারা দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। সেই পরিপেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। ৯২ শতাংশ মুসলমানের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে।  

তিনি বলেন, আলিয়া হোক বা কওমি হোক, সব মাদরাসার আলেমরা একসঙ্গে থাকলে আমাদের শক্তি বাড়বে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের শক্তি কমে যাবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।  

এর আগে সকালে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মাদরাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন। 

সুত্র বাংলা নিউজ

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...