বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৩৪
৩৬০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাঁধবাসী দুই শতাধিক অসহায় শতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহান। বুধবার রাতের বেলা জেলা প্রশাসক সদর উপজেলার তুলাতলি মেঘনা নদীর বাঁধ এলাকায় গিয়ে নিজ হাতে এসব কম্বল তুলে দিয়েছেন শীতার্ত মানুষের গায়ে। এসময় জেলা প্রশাসককে ঘরের দুয়ারে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন নিন্ম আয়ের অসহায় মানুষগুলো।
তুলাতলি বাজারের পল্লী চিকিৎসক অধির চন্দ্র জানান, জানুয়ারির শুরু থেকেই উপক‚লীয় দ্বীপ জেলা ভোলায় জেঁকে বসেছে শীত। বিশেষ করে মেঘনা নদীর তীরবর্তী বাঁধে যেসব অসহায় দরিদ্র মানুষ বাস করে তাদের অবস্থা খুবই করুন। একেতো শীত তার উপর শৈত্য প্রবাহ। এতে নদীর তীরে বসবাসকারী মানুষরা বড় অসহায়। শীতের হাত থেকে নিন্ম আয়ের অসহায় দরিদ্র মানুষদের কিছুটা রক্ষা করতে রাতের আঁধারে বেড়িবাঁধে এসে কম্বল বিতরণ করেছেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এতে এলাকাবাসী খুবই শুখি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ভোলার তুলাতুলি মেঘনা নদীর পাড়ের বিভিন্ন এলাকা ঘুরে দুই শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন। এসময় তিনি বাঁধের উপর ঝুপড়ি বা কুঁড়েঘরে বসবাসরত নিন্ম আয়ের মানুষের খোঁজ খবর নেন। রাতের আঁধারে ঘরের দুয়ারে জেলা প্রশাসককে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন বাঁধবাসী অসহায় শীতার্ত মানুষ।

ভোলা জেলা প্রশাসক মো.আজাদ জাহান বলেন, গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়েছে। এই জেলায় ছিন্নমূল মানুষের পাশাপাশি বেড়ি বাঁধের এলাকায় জেলেসহ নিন্ম আয়ের মানুষ বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করতে কিছু শীতবস্ত্র নিয়ে নিজে ছুটে গিয়েছি।
জেলা প্রশাসক আরও বলেন, এবছর মাননীয় উপদেষ্টা মহোদয়ের বরাদ্দের অংশ থেকে ১৪ হাজার ৫৪৬ কম্বল পাওয়া গেছে। কম্বলগুলো উপজেলা পর্যায়ে ভাগ করে দেয়া হয়েছে যাতে করে সকল উপজেলার নি¤œ আয়ের মানুষরা যেন শীত নিবারনের জন্য কম্বল পায় । ইতিমধ্যে উপজেলা পর্যায়ে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে।

এসময় তিনি বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান প্রমূখ।
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত