অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে : ডিএমপি কমিশনার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৩৫০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীর স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে

দাবি আদায়ে রাজপথ বন্ধ করে সভা-সমাবেশ করার বদলে দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করে তা সমাধানের চেষ্টা করার অনুরোধ জানিয়েছেন।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামন এইচ চৌধুরী সেন্টারে  বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব)-এর  বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন সংস্থাগুলো তাদের দাবি-দাওয়া নিয়ে সরাসরি রাস্তায় নেমে আসে। তারা মনে করে রাজপথ বন্ধ করলেই দ্রুত দাবি আদায় হবে। এতে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা আরো নাজুক হয়। ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় বসে থাকতে হয়। একটি রাস্তা বন্ধ হলে পুরো ঢাকা অচল হয়ে পড়ে।

তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্র্যাবের সাথে ডিএমপির সম্পর্ক অত্যন্ত নিবিড়। অতীতে ক্র্যাব যেভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করেছে আগামীতেও এই সহায়তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। অনেক সময় কাজ করতে গিয়ে আমার সহকর্মীদের ভুল-ভ্রান্তি হয়ে যায়। ভুল-ত্রুটি সংশোধন করে যাতে নগরবাসীকে তাদের প্রত্যাশিত সেবা দিতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই।'

ক্র্যাবের নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, আপনাদের যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে। কোন তথ্যের প্রয়োজন হলে আমার কাছ থেকে বা আমার সহকর্মীদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে প্রকৃত ঘটনার রিপোর্ট প্রকাশ করবেন।

ছিনতাই প্রতিরোধে গৃহীত ব্যবস্থার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশকেও ছিনতাই প্রতিরোধে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। তারা ছিনতাই প্রতিরোধে কাজ করছে। ফলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, নগরবাসীকে নিরাপদ রাখতে ও কাঙ্ক্ষিত সেবা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। নগরবাসীকে ভালো রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এজন্য একজন পুলিশ সদস্যকে প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত তার দায়িত্ব পালন করতে হয়। আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে ঢাকাবাসীকে সর্বোচ্চ সেবা দিয়ে যাব।

এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট  এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...