বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৮
২৮৬
ষড়যন্ত্র পিছে লেগেছে এবং নির্বাচন নিয়ে দেরি করলে অনেক ক্ষতি হয়ে যাবে উল্লেখ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেছেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারতকে উদ্দেশ্য করে ফারুক বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন, সেটি প্রমাণ করুন। বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার মতো দেশে আয়নাঘর তৈরি করবে না বলেও উল্লেখ করেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, সচিবালয়ে আগুন লাগলো। বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনো এদেশে রাজনীতি করতে পারবে না। তাই এই প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদের পদচ্যুত করতে হবে।
বিএনপি চেয়াপারসনের এই উপদেষ্টা আরও বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করবেন না। দেরি করলে অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছে লেগে আছে। অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন।
সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকনসহ অন্যরা বক্তব্য রাখেন।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত