বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ১১:৪২
৪৩৪
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন থানার পুলিশের দুই এ এস আই এর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত দুই পুলিশকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে । হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, বোরহানউদ্দিন থানার এ.এস.আই মো. নুরুল ইসলাম ও এ.এস.আই মোহাম্মদ আলমাস হোসেন। হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই মহিলাকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন, কুলসুম ও তানিয়া । থানাসূত্র জানায়, বড়মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর বাটামারা আলিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকার নসুর ছেলে মাদকাসক্ত রুবেলের বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। এরই ধারাবাহিকতায় পুলিশের দুই সদস্য সোমবার সন্ধ্যায় রুবেলকে গ্রেফতার করতে গেলে রুবেলের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা দুই পুলিকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নসু মিয়ার ছেলে রুবেলকে (৪০) ধরতে উপজেলার বাটামারা ইউনিয়নের তার বাড়িতে অভিযান চালান এ এস আই আলমাস ও এ এস আই নুরুল ইসলাম। এসময় আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। একই সাথে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাথারি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত