বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ১০:০০
৩৩৯
মোঃ হাসনাইন আহমেদ : ভোলা সদর উপজেলার ৯ নং চরসামাইয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদের প্রশাসক খালেদ ছাইফুল্লাহ নিজে উপস্থিত থেকে গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি সদস্য, দফাদার, ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ শেষে প্রশাসক খালেদ ছাইফুল্লাহ ছাত্র প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন অসহায় পরিবারের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যাগুলো জানার পর তিনি সরকারি সামর্থ্য অনুযায়ী সহায়তা করার আশ্বাস দেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসক বলেন,“সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকার জনগণের সমস্যাগুলো সমাধানে আমি সবসময় সচেষ্ট থাকব। পাশাপাশি, সরকারের সেবা অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সকলের সহযোগিতা প্রয়োজন।”
শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষরা প্রশাসন ও ছাত্রদের জন্য দোয়া করে। তারা আশা করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চরসামায়া ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে ।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত