অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলা থেকে উপকূলীয় জলচর পাখি গণনা শুরু

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ০৯:৫২

remove_red_eye

৪৫৫

অচিন্ত্য মজুমদার : ভোলা থেকে শুরু হয়েছে উপকূলীয় জলচর পাখি গণনা। সোমবার সকালে ৫ সদস্যের একটি পাখিপর্যবেক্ষক দল ভোলা সদর উপজেলার খেয়াঘাট থেকে  ট্রলার নিয়ে এ কার্যক্রম শুরু করে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ৮ দিন দলটি পাখি গননার কাজ করবে। প্রতিবছরের মতো এবারও এই শুমারির আয়োজন করেছে ‘বাংলাদেশ বার্ড ক্লাব’।
পাখি শুমারি দলে থাকা বাংলাদেশ বার্ডস ক্লাবের সদস্য ও পাখি পর্যবেক্ষক, পর্বত আরোহী এম এ মুহিত জিনান, সারা বিশ্বের সঙ্গে মিলিয়ে ভোলার প্রায় অর্ধশতাধীক চরের জল বিরল অংশে দলটি পাখি গণনা করবে। ১৯৮৭ সাল থেকে এ শুমারি শুরু হয়। উৎসাহী পাখিপ্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে জলচর পাখি গণনা করা হচ্ছে। গণনা শেষে প্রতিবেদনটি ‘ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল’ নামের আন্তর্জাতিক সংস্থা বই আকারে প্রকাশ করবে, যা পৃথিবীর জলচর পাখির গুরুত্বপূর্ণ দলিল বলে গণ্য করা হয়।
শুধু পাখি গণনা নয়, পাখিদের জীবন, অবাধ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি পাখি রক্ষায় আগামী ৮ দিন এ দলটি কাজ করবে বলে জানান তিনি।
পাখি পর্যবেক্ষক দলে অন্যান্যদের মধ্যে রয়েছে, বার্ডস ক্লাবের সদস্য ও পাখি গবেষক সায়াম ইউ চৌধুরী, মো: ফয়সাল, নাজিম উদ্দিন খান ও মোঃ রবিউল ইসলাম।
আগামী ১৩ জানুয়ারি এ দলটি তাদের পাখির শুমারি শেষ করে তথ্য প্রকাশের পাশাপাশি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

আরও...