অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

মনপুরার কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম তদন্তে কমিটি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ০৯:৪৭

remove_red_eye

৩০৭

বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলার কণ্ঠে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে ভোলার কৃষি বিভাগ। মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদের বিরুদ্ধে অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবস তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে এ কমিটি গঠন করে ভোলার কৃষি বিভাগ। এর আগে ৩০ ডিসেম্বর ‘মনপুরায় কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ।
সংবাদে বলা হয়, মনপুরায় সময়মতো সরিষার বীজ বিতরণ করেনি কৃষি বিভাগ। ফলে এ বছর সরিষার চাষ করে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন চাষিরা। এছাড়া প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগও রয়েছে চাষিদের।
মনপুরার কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম তদন্তে কমিটি কৃষকদের অভিযোগ, প্রণোদনার তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যারা প্রণোদনা পাওয়ার যোগ্য নয়। আর যারা প্রণোদনা পাওয়ার যোগ্য তাদের বেশিরভাগের নাম নেই।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কৃষি কর্মকর্তা হাসান ওয়ারিসুল কবীর।
তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি রয়েছেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলী আজিম শরীফ ও অতিরিক্ত উপ পরিচালক (পিপি) এ এফ এম শাহাবুদ্দিন।
তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা হাসান ওয়ারিসুল কবীর।

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

আরও...