অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৫ রাত ১০:৩৩

remove_red_eye

৩১৮

ফখরে আজম পলাশ, তজুমদ্দিনঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শম্ভুপুর ফুটবল একাদশ বনাম সোনাপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের উদ্বোধনকালে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ঈমাম হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক একেএম মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, ডাঃ ফিরোজ সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএ হালিম, সদস্য জাবেদ হোসেন দিপু, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম গাজী, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...