অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ২১৫ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

৩০৩

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে এই উপজেলার কৃষকেরা কিছুটা বিপাকে পড়লেও যথাসময়ে তা কাটিয়ে উঠে আশানুরূপ ফলন পেয়েছেন তারা। বাজারেও উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পেয়ে খুশি কৃষকেরা।

লালমোহন উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর লালমোহন উপজেলায় ২৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যেখান থেকে এ মৌসুমে হেক্টর প্রতি গড়ে সাড়ে ৩ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে এ বছর এই উপজেলায় অন্তত ৮২ হাজার ৭৫ টন ধান উৎপাদন হবে বলে ধারণা করছে কৃষি অফিস।

বর্তমান বাজারে প্রতি মণ ধান ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করতে পারছেন কৃষকেরা। সে হিসেবে চলতি আমন মৌসুমে লালমোহন উপজেলায় সর্বমোট ২১৫ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকার ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই উপজেলার সব ধান কর্তন সম্পন্ন হবে বলে মনে করছে উপজেলা কৃষি অফিস।

উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসুলি এলাকার আমন ধান চাষি মো. ফিরোজ জানান, বেশ কয়েক বছর ধরেই আমরা বিভিন্ন জাতের ধানের চাষ করছি। এ বছর ৪৮০ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছি। তবে মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে ধানের চারা রোপণ করতে হয়েছে কয়েকবার। তবুও এবার জমিতে খুব ভালো ধান হয়েছে। বাজারে বর্তমানে ধানের দামও ভালো। তাই এবার ধান চাষ করে কাঙ্ক্ষিত ফলন পেয়েছি।

ওই এলাকার মো. সবুজ নামে আরেক আমন ধান চাষি বলেন, এ বছর ৩২০ শতাংশ জমিতে আমনের আবাদ করেছি। মৌসুমের শুরুতে অন্যান্য চাষিদের মতো আমাদেরও ধানের চারা রোপণ করতে হয়েছে কয়েকবার। কারণ, মৌসুমের শুরুর দিকে ব্যাপক বৃষ্টিতে ধানক্ষেত পানিতে ডুবে গিয়েছিল। তবে সব বিপত্তি কাটিয়ে এরই মধ্যে ক্ষেতের সব ধান কাটা শেষ করেছি। মৌসুমের শুরুতে বৃষ্টি হলেও ধান সংগ্রহ করা পর্যন্ত আবহাওয়া অনেক ভালো ছিল। যার জন্য আল্লাহর রহমতে ধানের ফলনও ভালো পেয়েছি।

লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্লাহ জানান, আমন আবাদের শুরুতে অতিবৃষ্টির কারণে চাষিদের সত্যিই অনেক বেগ পেতে হয়েছে। তবে কৃষি অফিসের পরামর্শে চাষিরা তা কাটিয়ে উঠতে পেরেছেন। এরপর চাষিদের নিরলস পরিশ্রমের ফলে এ বছর তারা আমন ধানের ভালো ফলন পেতে সক্ষম হয়েছেন। বাজারেও বর্তমানে এসব ধানের ভালো দাম রয়েছে। তাই আমরা আশা করছি আগামীতে এই উপজেলায় আমন আবাদ আরো বৃদ্ধি পাবে।

এই কর্মকর্তা আরো জানান, আমাদের কৃষি অফিসের প্রত্যেক কর্মকর্তা কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নিয়মিত কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা জেনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আমাদের একটাই লক্ষ্য, কৃষকেরা কোনো ফসল উৎপাদন করে যেন ক্ষতির সম্মুখীন না হন। আমরা চাই প্রত্যেক কৃষকই যেন বিভিন্ন ধরনের ফসলের চাষ করে লাভবান হতে পারেন। কারণ, কৃষকেরা ভালো ফলন এবং ন্যায্যমূল্য পেলেই দেশের কৃষিখাত স্বয়ংসম্পূর্ণ থাকবে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...