বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:৪৩
৮৯৯
সরকারি ঘরের জন্য আকুল আবেদন
আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে মানবেতর জীবনযাপন করছে অসহায় হতদরিদ্র স্বামীহীন ফাতেমা বেগম। স্বামী নবী মাঝির মৃত্যুর পর আজ প্রায় ৮ বছর তিনি ভাঙা একটি টিনের ঘরে কোনো মতে জীবনযাপন করে দিন কাটাচ্ছেন। জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য কখনো চাউলের মিলে (রাইস মিল),কখনো ইট ভাটায়, আবার বৃদ্ধ বয়সে হোগলা পাতা বুনে বিভিন্ন রকমারি আসবাবপত্র তৈরির পাশাপাশি স্থানীয় একটি ছোট্ট খালে ধর্ম জাল বসিয়ে ছোট-বড় নানান প্রজাতির মাছ ধরে তা স্থানীয়দের কাছে বিক্রি করে কোনোমতে সংসার জীবন কাটাচ্ছেন।
ফাতেমার ৩ ছেলে। তারা আলাদা থাকায় কেউই তার কোনো খোঁজ খবর নিচ্ছে না। তাই স্বামীর রেখে যাওয়া ভাঙা একটি টিনের ঘরেই কোনোমতে নড়বড়ে জীবনযাপন করছেন তিনি। তিনি জানান, সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেলেই তিনি মানবেতর জীবনযাপন থেকে কিছুটা হলেও ভালো থাকবেন। তাই তিনি স্থানীয় প্রশাসকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটি সরকারি ঘরের জন্য আকুল আবেদন জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত