অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার শিক্ষার্থীদের সবক দিলেন বাটামারা পীর

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩২

remove_red_eye

৪৫০

লালমোহন প্রতিনিধি : ভোলা জেলার প্রসিদ্ধ আলেম বাটামারা পীর সাহেব এর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান। শনিবার সকালে লালমোহন পৌরসভার মাষ্টার পাড়া এলাকায় এ প্রতিষ্ঠানের নতুন বছরের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাটামারা পীর মাওঃ মোঃ মুহিববুল্যাহ শিক্ষার্থীদের সবক শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি বলেন, শৈশব থেকেই শিশুদের  ইসলামিক শিক্ষা দেওয়া উচিৎ। শিশুকাল থেকে ইসলামিক শিক্ষা থাকলে বড় হয়ে আর বিপথগামী হবে না। তিনি বলেন, বয়স্ক হয়ে শিক্ষা গ্রহণ করা পানির উপর নকশা করার মতো।  
শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট মোঃ রাহমাতুল্লাহ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিচালক এম.এ হাসান, একে আজাদ, আজিজুল হক, মাওলানা ফরিদ উদ্দিন প্রমূখ।  
শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খালেদ হোসাইন এর পরিচালনায় এসময় বিভিন্ন অভিভাবকগণও উপস্থিত ছিলেন। এই বছর নতুন উদ্যোমে ইসলামিক ও নৈতিক শিক্ষার লক্ষ্য নিয়ে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনকালে প্রায় ২শতাধিক শিক্ষার্থী ক্লাসের সূচনা করেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...