অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

২৮৯

নতুন বছরের প্রথম দিনে সিলেটের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। এ বছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব না হলেও, বিদ্যালয়গুলোতে স্বল্প পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

আজ সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে ও মাদরাসায় একযোগে বই দেওয়া হয়। নতুন বইয়ের ছোঁয়া পেয়ে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে অংশ নেন তিনি।

শিক্ষকরা জানান, গত বছরের মত এবার বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। তবে বিদ্যালয়ের নিজ নিজ শ্রেণির শিক্ষকরা তাদের ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে নিজ দায়িত্বে বই বিতরণ করবেন।

অগ্রগামী স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাবিবা জান্নাত বলেন, ‘সপ্তম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলাম নতুন বইয়ের। নতুন বছরে নতুন বই পেয়ে খুশি আমরা। নতুন বই পেয়ে আরো ভালো করে পড়ালেখা করতে চাই।’

সিলটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, এ বছর বই উৎসব হয়নি। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিনা তা পরিদর্শনে এসেছি। যে পরিমাণ বই পেয়েছি তা সব উপজেলায় পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ থেকে ক্লাস শুরু হয়েছে।

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ জানান, সিলেটের দুইটি উপজেলা বাদে সবকটি উপজেলার শিক্ষার্থীদের আজ বই দেওয়া হয়েছে। শিগগিরই সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

আরও...