বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০২
২৯০
নতুন বছরের প্রথম দিনে সিলেটের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। এ বছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব না হলেও, বিদ্যালয়গুলোতে স্বল্প পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আজ সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে ও মাদরাসায় একযোগে বই দেওয়া হয়। নতুন বইয়ের ছোঁয়া পেয়ে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে অংশ নেন তিনি।
শিক্ষকরা জানান, গত বছরের মত এবার বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। তবে বিদ্যালয়ের নিজ নিজ শ্রেণির শিক্ষকরা তাদের ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে নিজ দায়িত্বে বই বিতরণ করবেন।
অগ্রগামী স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাবিবা জান্নাত বলেন, ‘সপ্তম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলাম নতুন বইয়ের। নতুন বছরে নতুন বই পেয়ে খুশি আমরা। নতুন বই পেয়ে আরো ভালো করে পড়ালেখা করতে চাই।’
সিলটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, এ বছর বই উৎসব হয়নি। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিনা তা পরিদর্শনে এসেছি। যে পরিমাণ বই পেয়েছি তা সব উপজেলায় পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ থেকে ক্লাস শুরু হয়েছে।
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ জানান, সিলেটের দুইটি উপজেলা বাদে সবকটি উপজেলার শিক্ষার্থীদের আজ বই দেওয়া হয়েছে। শিগগিরই সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত