অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগে তৃতীয় শ্রেণির দুই শিক্ষার্থীর সাফল্য

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

২৮৬

আকবর জুয়েল,  লালমোহন : ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের  তৃতীয় শ্রেণির  সমাপনী পরীক্ষায় পুরস্কার প্রাপ্ত হলেন ২ জন শিক্ষার্থী। 
শনিবার (২৮ ডিসেম্বর) নূরানী তা'লীমুল কুরআন   বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)এর প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উপজেলার সব কয়টি নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের  শিক্ষার্থীরা।
লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আতিকা আক্তার, বিবি যুবাইদা।
ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরআগে প্রতিষ্ঠানটি থেকে ২০২৩ সালের নূরানী বোর্ড  পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ৩ জন পুরস্কার পেয়ে উত্তীর্ণ হন। ওই বছর লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগে জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হন।
এ বিষয়ে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...