অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

বন্ধ ৭ নম্বর ভবন, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৫

remove_red_eye

২৮২

অবশেষে সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সীমিত সংখ্যক সাংবাদিককে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার দিনগত রাতে ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

অস্থায়ী পাসের মাধ্যমে সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে রোববার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেটে অবস্থান করলেও তারা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। পরে সচিবালয়ে প্রবেশের অনুমতি মিলেছে দুপুর ২টায়।

বন্ধ আছে ৭ নম্বর ভবন, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

এ সময়ে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের দেওয়া তালিকা অনুযায়ী সীমিত সংখ্যক সাংবাদিক এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী স্থান দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন।

সোমবারও আগুন লাগা ৭ নম্বর ভবন বন্ধ ছিল। এই ভবনে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বন্ধ আছে ৭ নম্বর ভবন, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

উপদেষ্টা ও সচিব ছাড়া অন্য কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী দর্শনার্থী কক্ষ এবং পাঁচ নম্বর গেট দিয়ে হেঁটে প্রবেশ করেন।

গাড়ি প্রবেশ করতে না দেওয়ায় সচিবালয়ের ভেতরের চত্বর প্রায় ফাঁকা পড়ে আছে। কর্মকর্তাদের বেশিরভাগ গাড়ি সচিবালয়ের চারিপাশের সড়কে পার্কিং করে রাখতে দেখা গেছে।

বন্ধ আছে ৭ নম্বর ভবন, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলা। এ চার তলায় পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল। বুধবার দিনগত রাত ২টার কিছু আগে আগুন লাগে, ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

আরও...