অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ৫ শতাধিক অসহায় পরিবা‌রের বসতঘর রক্ষায় মানববন্ধন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

৪১৪

মনপুরা প্রতি‌নি‌ধি : ভোলার মনপুরায় পা‌নি উন্নয়‌ন বো‌র্ডের নতুন চলমান বে‌ড়ি বাঁধের কাজ পুরনো বাঁধ থেকে কিছুটা স‌রি‌য়ে করার দাবী‌তে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়ীবাঁধের পাশে থাকা ৫ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের সাধারন মানুষ এ মানববন্ধন করেন।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপ‌জেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের লতাখালী নামক স্থানে ঘন্টাব‌্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এলাকাবাসি ব‌লেন, মনপুরা উপ‌জেলাকে নদী ভাঙন থে‌কে রক্ষায় পা‌নি উ‌ন্নয়ন বো‌র্ডের হাজার কো‌টি টাকার প্রকল্পের কাজ চলমান র‌য়ে‌ছে। এ‌তে মনপুরা উপ‌জেলাবাসী অ‌নেক খু‌শি। কিন্তু উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়ীবাঁধের পাশে থাকা    পুরাতন বে‌ড়ি বাঁধের ম‌ধ্যে নতুন বে‌ড়ি বাঁধ‌টি নির্মাণ করা হ‌লে বে‌ড়ি বাঁ‌ধের সা‌থে থাকা প্রায় ৫ শতাধিক বসতঘর ক্ষ‌তিগ্রস্ত হ‌বে। এ‌তে চরমভা‌বে  ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন ওইসব অসহায় ও হতদ‌রিদ্র প‌রিবারগু‌লো। এছাড়াও ২০ হাজার গাছ, সংরক্ষিত বন, মসজিদ ও কবরস্থান পুরোপুরি ক্ষতিগ্রস্থ হবে। তাই নতুন বে‌ড়ি বাঁধ‌টি পুরনো বে‌ড়ি বাঁ‌ধ থে‌কে ৫০/৬০ মিটার পশ্চিমে স‌রিয়ে কর‌লে এই ক্ষ‌তি ‌থে‌কে রক্ষা পা‌বে অসহায় দরিদ্র প‌রিবারগু‌লো। তাছাড়া এই ৫ শতাধিক অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে টাকা খরচ করে বসতঘর সরিয়ে নেয়া সম্ভব নয়। তাই দ্রুত নতুন বেড়িবাঁধটি পুরনো বাঁধ থেকে স‌রি‌য়ে নির্মান করার উ‌দ্যোগ গ্রহ‌ণের জন‌্য জেলা প্রশাসক ও পা‌নি উন্নয়ন বো‌র্ডের কা‌ছে দাবী জানান তারা।
এসময় এলাকাবাসির পক্ষে বক্তব‌্য রা‌খেন, সেলিম মালতিয়া, কবির হাওলাদার, জাকির হাওলাদার, মোঃ রিয়াজ প্রমূখ।
এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের নতুন বেড়ী বাঁধ নির্মানে সৃষ্ঠ সমস্যা সমাধানের প্রতিকার চে‌য়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্ঠার কাছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসি স্বাক্ষরিত আবেদনপত্র প্রদান করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...