অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে রাতের আধারে জমি দখল চেষ্টার অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৩৩২

আকবর জুয়েল, লালমোহন : ভোলার তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধারে ভেকু দিয়ে পুকুর খনন ও দোকান তৈরী করে জোর পূর্বক  দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ ডিসেম্বর,)  রাতে তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের  চর কোড়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা মৌজায় এসএ ১৫৬ নং খতিয়ানে মোট ২ একর ৮৪ শতাংশ জমি ক্রয় করে লালমোহন উপজেলার বাসিন্ধা আবুল কালাম ও তার ছেলে মো. রুহুল আমিন। ক্রয় করার পরবর্তীতে এবং আবুল কালাম মারা যাওয়ার পর ওরারিশগণ ও মো. রুহুল আমিন শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে হঠাৎ করে ওই এলাকার মো. কুট্রি মিয়া, কামাল, লিটন, সবুজ, শরিফ ওই জমি তাদের দাবী করে। এ নিয়ে ভোলার আদালতে মো. রুহুল আমিন দেওয়ানী মামলা দায়ের করে। বর্তমানে মামলা চলমান অবস্থায় রয়েছে।
মো. রুহুল আমিন বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় রয়েছি এই সুযোগে কুট্রিগংরা রাতের আধারে আমার জমিতে ভেকু দিয়ে মাটি কাটিয়ে পুকুর, ভিটা এবং দোকানঘর এনে দখল করার চেষ্টা করে।
গত ২১ ডিসেম্বর শনিবার ভেকু দিয়ে মাটি কেটে দখল করার চেষ্টা করলে আমি তাৎখনিক খবর পেয়ে লোক পাঠিয়ে তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করিয়াছি।  ডায়েরি নং ৮২৪।
  এরপর পুলিশ ঘটনা স্থলে এসে কাজ বন্ধ করে দেন। গতকাল রাতে আবার পূনরায় ঘর ও দোকান উত্তোলন করিয়াছেন।
এবিষয়ে অভিযুক্ত মো. কুট্রি মিয়ার সাথে যোগাযোগ করতে গেলে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

কুট্টি মিয়ার বোন বেলি ও মজুফা খাতুন বলেন, এ জমি দীর্ঘ দিন যাবত রুহুল আমিন স্যারে বাবা আবু মিয়াকে ভোগ দখল করতে দেখেছি। এর মধ্যে হঠাৎ করে আমার ভাইরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে।
একই এলাকার মো. নজরুল বলেন, এ জমি রুহুল আমিন স্যারের নানা (দেশফালী) দীর্ঘ দিন ভোগ দখল করছেন। তার মৃত্যুর পর এ জমি রুহুল আমিন স্যারের বাবা আবু মিয়াকে চাষাবাদ করতে দেখেছি। এখন স্যার চাষাবাদ করান,  হঠাৎ করে কুট্টি মিয়া গংরা রাতের আঁধারে পুকুর খনন,  ঘর ও দোকান ঘর নির্মাণ করে জোর পূর্বক দখল করার চেষ্টা করে।

একই এলাকার সেলিম বলেন, আমার দেখা মতে এজমিতে রুহুল আমিন স্যার দীর্ঘ দিন ভোগ দখল করছেন। হঠাৎ করে কুট্টি মিয়ারা জোর করে ভেকু দিয়ে মাটি কেটে দখল করার চেষ্টা চালায়।
এবিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল ২৮ ডিসেম্বর  রাতের আঁধারে ঘর উত্তোলন সম্পর্কে কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয়  ব্যাবস্থা নেব।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...