অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২৬

remove_red_eye

৩১৯

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার সকালে লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ডের শুকুমদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযোগ করে মো. আবুল কালাম জানান, চরছকিনা মৌজার এস এ ৫৯৬ নং খতিয়ানে মোট ১৮.৮১ একর জমি (যেখানে বাড়ী, বাগান ও নাল জমি রয়েছে) আমরা প্রায় ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছি। ২০১৮ সালে আমাদের কাছে জমি পাবে এই দাবী করে আমাদের পাশ্ববর্তী আব্দুল মান্নান হাওলাদার গং আদালতে আমাদের বাড়ী ঘর ও যায়গার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। আদালত তখন দু‘পক্ষকে শান্তি বজায় রাখার শর্তে যারযার অবস্থানে থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এবং নতুন করে বিরোধীয় সম্পত্তিতে কেহ কোন কাজ বা দখল করতে পাবরে না দু‘পক্ষকে জানিয়ে দেন। তিনি আরো বলেন, মান্নান হাওলাদার নিজে নিষেধাজ্ঞা দিয়ে নিজেই তা ভঙ্গ করতেছেন। তিনি বাগানে গাছ লাগাচ্ছেন এবং বিরোধীয় জমিতে বৃহস্পতিবার সকালে মেশিন দিয়ে কাজ করছেন।        
মো. আবুল কালামের ভাই মাসুদ জানান, আদালতের নিষেধাজ্ঞাকৃত আমাদের জমিতে জোর করে গাছ লাগাচ্ছে মান্নানগংরা। তারা প্রায় ১৯জন একত্রে হয়ে বিরোধীয় জমিতে বিভিন্ন জোরজুলুম করছে। আমি ঢাকাতে থাকার কারণে আমার জমিতে তারা জোর করে টিনের বাউন্ডারি দিয়ে দখল করে নিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার ব্যাপারে মান্নান হাওলাদারের ভাই শাহাবুদ্দিন বলেন, আমাদের দখলকৃত জমিতে আমরা কাজ করছি। তারা আমাদের নামে একাধিক  মামলা দিয়েছে এ কারণে আমরা আদালতে উক্ত জমির উপর নিষেধাজ্ঞা করিয়েছি। আদালতের নির্দেশমতে যারযার দখলকৃত জমিতে সে সে রয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...